রাজধানীর মহাখালীতে বাসে আগুন
ঢাকা: রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম নামক একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম নামক একটি এসি বাসে দুপুর […] The post রাজধানীর মহাখালীতে বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম নামক একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম নামক একটি এসি বাসে দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ৮ মিনিটের মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ২টা ২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছার পর বাসের এসি থেকে আগুনের সূত্রপাত। সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ।’
The post রাজধানীর মহাখালীতে বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





