বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত নিষ্পত্তির তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
ঢাকা: বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন বৈশ্বিক প্রেক্ষাপটে বিনিয়োগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর জোর তাগিদ দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ইউরোপের প্রভাবশালী দেশটি। এর পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় […] The post বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত নিষ্পত্তির তাগিদ জার্মান রাষ্ট্রদূতের first appeared on Sarab

ঢাকা: বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন বৈশ্বিক প্রেক্ষাপটে বিনিয়োগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর জোর তাগিদ দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ইউরোপের প্রভাবশালী দেশটি। এর পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিমান চলাচল, বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক অংশীদারত্ব বজায় রাখার প্রতি নতুন করে অঙ্গীকার প্রকাশ করেছে উভয় পক্ষ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান জার্মান রাষ্ট্রদূত এবং যৌথ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে তারা দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক আদান-প্রদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভৌগোলিক ও কৌশলগত অংশীদারত্ব জোরদারকরণের উপায় নিয়ে ফলপ্রসূ ও দীর্ঘ আলোচনা করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সামাজিক রূপান্তরে জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিদ্যমান বাণিজ্যিক সসম্পর্ক প্রসারের পাশাপাশি শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নান্দনিক সংস্কৃতি এবং নিরাপদ অভিবাসন ও মুক্ত যাতায়াত খাতসমূহে বৈচিত্র্যময় সহযোগিতা বাড়ানোর বিশেষ তাগিদ দেন।
অন্যদিকে বৈঠকে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসারে জার্মানির দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সংযোগ বাড়াতে সরাসরি বিমান চলাচল জোরদার করার প্রস্তাব দেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশীয় বিনিয়োগবান্ধব ইতিবাচক পরিস্থিতির বিষয়গুলো তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, ঢাকার প্রবৃদ্ধি ও ব্যবসায়িক সম্ভাবনায় জার্মান শিল্প উদ্যোক্তাদের বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রসারে আগামী দিনে উভয় রাষ্ট্রের বৈশ্বিক অংশীদারত্ব আরও গভীর হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তারা।
The post বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত নিষ্পত্তির তাগিদ জার্মান রাষ্ট্রদূতের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





