শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আলামিন’ অস্ত্রসহ গ্রেফতার
ঢাকা: রাজধানীর রামপুরা এলাকার আতঙ্ক, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আলামিন’-কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে পিচ্চি আলামিনের থেকে ১টি বিদেশি রিভলভার এবং ৫ […] The post শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আলামিন’ অস্ত্রসহ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকার আতঙ্ক, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আলামিন’-কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে পিচ্চি আলামিনের থেকে ১টি বিদেশি রিভলভার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, পিচ্চি আলামিন দীর্ঘদিন ধরে রামপুরা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিশেষ করে নির্মাণাধীন ভবন, স্থানীয় বাজার, দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করাই ছিল তার মূল কাজ।
এসআরবি আরও জানায়, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর বনশ্রী এলাকার ‘গ্রীনজোন অনলাইন’ নামক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালায় পিচ্চি আলামিনের গ্যাং। সেখানে ব্যবসা চালু রাখতে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে ব্যবসা বন্ধের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এদিকে, পিচ্চি আলামিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ২৭টি মামলা রয়েছে। তিনি রাজধানীর আলোচিত ‘কাইল্ল্যা পলাশ’ হত্যা মামলারও প্রধান আসামিদের একজন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।
The post শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আলামিন’ অস্ত্রসহ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





