জামায়াতের ৪ এমপিকে হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
ঢাকা: সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হয়রানি ও যথাসময়ে লাগেজ বুঝিয়ে না দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে হয়রানির অভিযোগে বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ (অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা হলেন- বিমানের […] The post জামায়াতের ৪ এমপিকে হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত first appeared on Sarabangla | Breaking New

ঢাকা: সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হয়রানি ও যথাসময়ে লাগেজ বুঝিয়ে না দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে হয়রানির অভিযোগে বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ (অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা হলেন- বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্ব হওয়ার বিষয়টি জানা গেছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ওমরাহ পালন করে আসা যাত্রীদের সাময়িক ভোগান্তি কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অন্য কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও জমজমের পানি সরবরাহ নিশ্চিত করা হয়।’
‘যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে’- বলেন মহিউদ্দিন আহমেদ।
The post জামায়াতের ৪ এমপিকে হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





