রাসিক সাবেক মেয়র লিটনসহ ৩৪ আসামির হদিস নেই, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দু’জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির সন্ধান না পাওয়ায় তাদের আত্মসমর্পণের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। […] The post রাসিক সাবেক মেয়র লিটনসহ ৩৪ আসামির হদিস নেই, পত্

রাসিক সাবেক মেয়র লিটনসহ ৩৪ আসামির হদিস নেই, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
১ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দু’জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির সন্ধান না পাওয়ায় তাদের আত্মসমর্পণের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও সহিদুল ইসলাম সরদারসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন বলেন, মামলাটিতে ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও তাদের পাওয়া যায়নি। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দিয়েছে।

এ অবস্থায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন প্রসিকিউশন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময় চান তারা।

শুনানি শেষে লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়।

এদিন মামলায় গ্রেফতার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

ট্রাইব্যুনালের নির্দেশের আওতায় থাকা ৩৪ আসামি হলেন—এএইচএম খায়রুজ্জামান লিটন, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।

এর আগে গত ৩০ জুলাই এ মামলায় ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৮ আগস্ট অভিযোগটি আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময় শাহ মখদুম কলেজের সামনে নিহত হন আনজুম সাকিব। এছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেকে আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে, শাহ মখদুম কলেজের সামনে, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড় ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

The post রাসিক সাবেক মেয়র লিটনসহ ৩৪ আসামির হদিস নেই, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.