থ্রিডি কার্ভড ডিসপ্লে, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও রিয়ার ডিসপ্লে

স্মার্টফোন বাজারে নতুন 'ফ্ল্যাগশিপ' হেলিও ১১০

  • প্রিমিয়াম ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর এবং অনন্য ‘রিয়ার ভিউ ডিসপ্লে’ ফিচার 
  • ইআইএস সুবিধাসহ ৬৪ মেগাপিক্সেল মোট ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
  • বাংলাদেশের বাজারে ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টিসহ মাত্র ২৬,৯৯৯ টাকায় মিলবে ফোনটি; সঙ্গে থাকছে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার

স্মার্টফোন বাজারে নতুন 'ফ্ল্যাগশিপ' হেলিও ১১০
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৪  
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৯  

যোগাযোগের পাশাপাশি দৈনন্দিন কাজ, কনটেন্ট তৈরি, বিনোদন ও গেমিংয়ের চাহিদা মেটাতে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে দেশের বাজারে যাত্রা শুরু করল নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হেলিও ১১০’। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ফিচারের সমন্বয়ে হেলিও মোবাইল  তাদের নতুন এই ডিভাইসটি উন্মোচন করেছে।

ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হলো এর ‘৩ডি ডুয়াল কার্ভড’ ডিজাইন। পিইউ লেদার ও পলিকার্বোনেটের তৈরি বডি ব্যাকপ্যানেলে ভিন্ন মাত্রা যোগ করেছে, যা পাওয়া যাচ্ছে ফ্লেম অরেঞ্জ এবং নেভি ব্লু রঙে। এছাড়া, ফোনটির পেছনে যুক্ত করা হয়েছে একটি অনন্য ‘রিয়ার ভিউ ডিসপ্লে’ । এই ছোট দ্বিতীয় ডিসপ্লেটি দিয়ে ব্যবহারকারীরা ভলিউম পরিবর্তন, সময় ও তারিখ, নোটিফিকেশন, টেক্সট এবং ইমোজি ইন্টারঅ্যাকশন সহজেই করতে পারবেন।

ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড এফএইচডি প্লাস ) স্ক্রিন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিটস পিক ব্রাইটনেস। দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে চোখ সুরক্ষায় এতে রয়েছে ফ্লিকার-ফ্রি ও আই কেয়ার প্রযুক্তি। দ্রুত গতি নিশ্চিত করতে ৬ এনএম প্রসেসরের মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম (যা এক্সটেন্ডেড র্যাম প্রযুক্তিতে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব) এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য এতে ইআইএস ) সম্বলিত ৬৪ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ডুয়াল-ভিউ ভিডিও লাইভ ফটো ও স্মার্ট গ্রুপ ফটোর মতো নানা ক্রিয়েটিভ মোড। দীর্ঘ ব্যাকআপ দিতে এতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা মাত্র ৩৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হতে সক্ষম।

দুর্ঘটনাবশত পড়ে যাওয়া ও স্থায়িত্ব নিশ্চিত করতে এতে রয়েছে 'আইরন গার্ড' প্রটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। এছাড়া ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডুয়াল স্পিকার, এনএফসি, ইনফ্রারেড রিমোট এবং নয়েজ রিডাকশন প্রযুক্তি রয়েছে ফোনটিতে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাওয়া যাবে। ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোন বান্ডেল অফারসহ হেলিও ১১০-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬,৯৯৯ টাকা। 

//ডিবিটেক/আরএমওয়াই/ এমইআএসটি/সিপিএম//