অপো এ৬এস প্রো’-তে মেগা অফার ঘোষণা 

অপো এ৬এস প্রো’-তে মেগা অফার ঘোষণা 
২ মার্চ, ২০২৬ ১২:৫১  
২ মার্চ, ২০২৬ ১৫:৩৫  

 সারাদেশে বিশেষ উৎসবমূলক ক্যাম্পেইন ‘ঈদ মেগা অফার’ ঘোষণা করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো।  নিজেদের নতুন ফোন অপো এ৬এস প্রো’র পাশাপাশি, অপো এ৬এক্স, অপো এ৬, অপো রেনো১৪ ও অপো রেনো১৫ এফ মডেলগুলোর ওপরও এই ঈদ মেগা অফার ঘোষণা করা হয়েছে। নতুন এএস প্রো ফোনটি বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা সমন্বিত।

২ মার্চ, সোমবার অপো বাংলাদেশের পক্ষ থেকে জানানে হয়েছে, ঈদ মেগা অফার ক্যাম্পেইনের আওতায় ঈদের চাঁদ রাত পর্যন্ত ক্রেতারা প্রতিটি কেনাকাটার সঙ্গে ফ্রি ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উপভোগ করবেন। ঈদ উপহার হিসেবে  নির্বাচিত ফোন  কিনলে একটি ফ্রি (বোগো) অফার, অপো প্যাড, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, ও’লাইক টিডব্লিউএস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। এছাড়াও, ক্রেতারা ন্যূনতম ২০% ডাউন-পেমেন্টে টপপে’র মাধ্যমে সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ঈদ মানেই একসাথে থাকা, কৃতজ্ঞতা আর আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আমাদের ‘ঈদ মেগা অফার’-এর আকর্ষণীয় উপহার, সহজ কেনাকাটার সুবিধা ও অপো এ৬এস প্রো’র মতো উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে আমরা এই উৎসবকে আরও অর্থবহ করে তুলতে চাই। বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ঈদস্মৃতিগুলো আরও ভালোভাবে ধরে রাখতে পারবেন এবং প্রতিদিনের জীবনে সত্যিকারের প্রযুক্তির অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন বলে আশা করি আমরা।” 

ডিবিটেক/বিএন/ইকে