আবেদন সাপেক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা

বাউরেসের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম মনোনীত
  • পূর্ববর্তী পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে
  • আগামী দুই বছরের জন্য দায়িত্ব পাওয়া ড. হাশেম বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও রয়েছেন

বাউরেসের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১১  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আবুল হাশেম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আদেশ সূত্রে জানা যায়, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞাকে বাউরেসের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার নিজ আবেদনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকেই এই অব্যাহতি কার্যকর করা হয় এবং একই সাথে অধ্যাপক ড. মো. আবুল হাশেমকে পরবর্তী দুই বছরের জন্য নতুন পরিচালকের দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

নবাগত পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা কার্যক্রম পরিচালনা, গবেষণা প্রকল্প সমন্বয়, অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় 'বাউরেস' প্রধান নিয়ন্ত্রক ভূমিকা পালন করে থাকে। 

//ডিবিটেক/আরাফাত হোসাইন/এসএমই/এমআইএসটি//