নতুন ই-কমার্স সাইট গ্র্যাবী’র যাত্রা শুরু
বাংলাদেশের গ্যাজেটপ্রেমীদের সেরা দামে আসল (অথেনটিক) গ্যাজেট সরবরাহ এবং দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট গ্র্যাবী। মোশন ভিউ লিমিটেড-এর সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করা গ্র্যাবীতে মিলবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। স্মার্টওয়াচ, হেডফোন, চার্জার-ক্যাবল, স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ক্যাটাগরির পণ্য।
গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—গ্রাহকদেরকে সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতার আস্থা অর্জন করতে চাই।’
অনলাইনে ৯ অক্টোবর, বৃহস্পতিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান তিনি।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও দামের অসঙ্গতিতে ভোগেন। Grabee প্রতিশ্রুতিবদ্ধ—গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’







