১৮০ দিনে কী করলো আইসিটি বিভাগ?  

আইনি সংস্কার ও এআই প্রযুক্তিতে সাফল্য পেলেও কচ্ছপগতি ইন্টারনেট অবকাঠামোয়

  • সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুমোদন, এনআরডিইএক্স (NRDEX) পাইলটিং ও ৩টি বড় আইন পাসে সর্বোচ্চ সাফল্য এসেছে নীতিমালায়
  • ডাটা সেন্টার ৬ পেটাবাইট বৃদ্ধি, বাংলা এআই ও ইশারা ভাষার ১০০% অনলাইন ডিজিটাইজেশনে বড় অবকাঠামোগত প্রযুক্তিগত অর্জন
  • ১৮,৩৩৪টি প্রতিষ্ঠানের মাত্র ৬২.৫% ইন্টারনেট সংযোগ সম্পন্ন হওয়ায় অবকাঠামো বাস্তবায়নে বেশ পিছিয়ে রয়েছে বিভাগটি

আইনি সংস্কার ও এআই প্রযুক্তিতে সাফল্য পেলেও কচ্ছপগতি ইন্টারনেট অবকাঠামোয়
৩১ আগষ্ট, ২০২৬ ০৭:৫৯  

দেশের তথ্যপ্রযুক্তি খাতের আইনি সংস্কার, সাইবার ডেটা গভর্নেন্স এবং উদীয়মান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারে বেশ অগ্রগতি দেখিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রণালয়ে ফকির মাহবুব আনামের দায়িত্বগ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত ১৮০ দিনের অর্জনের আমলনামা বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে,। তবে ভৌগোলিক সংযোগ বিস্তার ও বাস্তব অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে তুলনামূলক ধীরগতি লক্ষ্য করা গেছে।

সরকারের এই সময়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে 'আইন প্রণয়ন, সাইবার নিরাপত্তা ও ডাটা পরিকাঠামো' খাতে। সাইবার সুরক্ষা আইন-২০২৬, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৬ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থা আইন-২০২৬ জাতীয় সংসদে অনুমোদনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তার আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি CIRS (report.ncsa.gov.bd) ও NRS পোর্টাল চালু এবং জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা ৬ পেটাবাইট বৃদ্ধির সাথে নতুন জিপিইউ (GPU) সার্ভার যুক্ত করা একটি যুগান্তকারী পদক্ষেপ। অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির আওতায় বাংলা স্ক্রিন রিডার রিলিজ, ৪২টি উপজাতি ভাষার ডিজিটাল সংরক্ষণ এবং ইশারা ভাষার কাজ ১০০% শেষ করা এআই বিভাগের বড় সাফল্য।

অন্যদিকে, সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে 'প্রতিষ্ঠানিক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ' কার্যক্রম। নির্ধারিত ১৮,৩৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে কেবল ১১,৪৭০টিতে (প্রায় ৬২.৫%) কাজ শেষ হয়েছে এবং বাকি প্রায় ৩৭.৫% কাজ এখনও প্রক্রিয়াধীন, যা মেয়াদের তুলনায় মন্থর। ৫টি প্রধান খাতের অগ্রগতি ও সীমাবদ্ধতার একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো:

খাতের নাম অর্জিত সাফল্য দুর্বলতা/পিছিয়ে থাকা দিক
আইন ও কৌশলগত সুরক্ষা ৩টি গুরুত্বপূর্ণ আইন পাস ও NRDEX পাইলট সম্পন্ন 'One Citizen One ID' প্রকল্প বাস্তবায়নে বিলম্ব
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভাষা বাংলা LLM অ্যাসিস্ট্যান্ট ও ৪২টি ভাষার সংরক্ষণ ফ্রিল্যান্সারদের 'ওয়ার্কিং স্পেস' কেবল খসড়া পর্যায়ে
ইনফ্রাস্ট্রাকচার ও ডাটা সেন্টার ৬ PB ডাটা স্টোরেজ ও পূর্বাচলে AI ডাটা সেন্টার বরাদ্দ ১৫টি উপজেলা কেন্দ্র ছাড়া জেলা পর্যায়ে স্থবিরতা
ইন্টারনেট সংযোগ ১১,৪৭০ প্রতিষ্ঠানে সংযোগ সম্পন্ন নির্ধারিত লক্ষ্যমাত্রার ৩৭.৫% সংযোগ বাকি
স্টার্টআপ ও অনুদান ৪১.২৮ কোটি টাকা গবেষণা অনুদান ও ৫০০ কোটি টাকার ফান্ড জাতীয় স্টার্টআপ পোর্টাল চালু হলেও বাস্তবায়ন প্রাথমিক

//ডিবিটেক/ আইএইচ/ এনএপি/এসএমই//