বাকৃবির ১০ আবাসিক হলে নতুন প্রভোস্ট
• ১০ আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগের আনুষ্ঠানিক আদেশ জারি
• ছাত্রদের ৬টি ও ছাত্রীদের ৪টি হলে নতুন নেতৃত্ব
• আট হলের মেয়াদ ২ বছর, দুটিতে ৬ মাস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০টি আবাসিক হলে প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থাপনা গতিশীল করতে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ছাত্রদের ছয়টি হলের মধ্যে শহীদ শামসুল হক হলে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে অধ্যাপক ড. রায়হান হাবিব, আশরাফুল হক হলে অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান, শহীদ জামাল হোসেন হলে অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ এবং মাওলানা ভাসানী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী দায়িত্ব পেয়েছেন।
ছাত্রীদের চারটি হলের মধ্যে সুলতানা রাজিয়া হলে অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, জুলাই ৩৬ হলে অধ্যাপক ড. মুক্তা খান, কৃষিকন্যা হলে অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং বেগম খালেদা জিয়া হলে অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
আদেশে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শুক্রবার (২১ আগস্ট) থেকে সংশ্লিষ্ট হলের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বেগম খালেদা জিয়া হল ও কৃষিকন্যা হলের নতুন প্রভোস্টরা ছয় মাসের জন্য এবং বাকি আটটি হলের প্রভোস্টরা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য পাঁচটি আবাসিক হলে আগের প্রভোস্টরাই বহাল রয়েছেন।
//ডিবিটেক/বাওএইচ/এমএসআই//





