তাত্ত্বিক জ্ঞান ও পেশাদার অনুশীলনের সমন্বয়ে যবিপ্রবিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু
যবিপ্রবিতে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ উদ্বোধন
- “অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়” প্রতিপাদ্যে যবিপ্রবি ভেটেরিনারি অনুষদের ৭ম ব্যাচের ইন্টার্নশিপ উদ্বোধন
“অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়” (Bridging Academic Knowledge with Professional Practice) প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের “ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬”-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
১৯ আগস্ট বুধবার যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিজস্ব অডিটোরিয়ামে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর । অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে সাথে নিয়ে ঝিনাইদহ ক্যাম্পাসে দুইটি বৃক্ষ রোপণ করেন উপাচার্য ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করে বলেন, "পরিশ্রমের কোনো বিকল্প নেই । পরিশ্রমের মাধ্যমে আরও ভালো জ্ঞান অর্জন করে শিক্ষাটাকে পরিপূর্ণ করতে হবে । আমাদের দেশে সুযোগ কম, তাই এই ইন্টার্নশিপের সুযোগকে বৃথা যেতে দেওয়া যাবে না ।" শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "তোমরা যেখানেই যাবে এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করবে । বিশ্ববিদ্যালয়ের সম্মান ও অর্জন তোমাদের কাজের ওপর নির্ভর করছে ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান । বক্তারা অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে মাঠপর্যায়ে ও ল্যাবরেটরিতে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান । ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনের সভাপতিত্বে সমাপনী বক্তব্যে ইন্টার্ন শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করা হয় ।
এছাড়া অনুষদের শিক্ষক ডা. মোঃ আব্দুল জলিল, ডা. মো. শরিফুজ্জামান এবং শিক্ষার্থীদের মধ্য থেকে এ কে এম মোকতadiru ও তাসনিয়া সরোয়ার বক্তব্য প্রদান করেন। মেডিসিন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলোজি বিভাগের শিক্ষক ডা. মো. আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএসএস/এমআইএস//
“অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়” (Bridging Academic Knowledge with Professional Practice) প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের “ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬”-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
১৯ আগস্ট বুধবার যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিজস্ব অডিটোরিয়ামে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করে বলেন, "পরিশ্রমের কোনো বিকল্প নেই
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান
এছাড়া অনুষদের শিক্ষক ডা. মোঃ আব্দুল জলিল, ডা. মো. শরিফুজ্জামান এবং শিক্ষার্থীদের মধ্য থেকে এ কে এম মোকতadiru ও তাসনিয়া সরোয়ার বক্তব্য প্রদান করেন। মেডিসিন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলোজি বিভাগের শিক্ষক ডা. মো. আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএসএস/এমআইএস//





