স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে ৬-১৪ বছর বয়সীদের উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব

শিশুদের মহাকাশপ্রেম ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’

  • শিশুদের মহাকাশ সম্পর্কিত ধারণা ও সৃজনশীল চিন্তা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ
  • সৌরজগৎ, রকেট প্রযুক্তি ও স্যাটেলাইট বিষয়ে ৫ মিনিটের চিত্রসহ উপস্থাপনা
  • বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্য

শিশুদের মহাকাশপ্রেম ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’
৩ আগষ্ট, ২০২৬ ১৫:৫৩  

৩ আগস্ট, সোমবার: শিশুদের মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ, কৌতূহল এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে সফলভাবে ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ আয়োজন করেছে স্পেস ইনোভেশন ক্যাম্প।২ আগস্ট, রবিবার রাজধানীর উত্তরায় অবস্থিত রাইজ আপ ল্যাবস-এ ৬ থেকে ১৪ বছর বয়সী মহাকাশপ্রেমী শিশুদের অংশগ্রহণে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি শিশু সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেট প্রযুক্তি, মহাকাশচারীদের জীবন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS), স্যাটেলাইট, ব্ল্যাক হোল এবং ধূমকেতুসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৫ মিনিটের উপস্থাপনা তুলে ধরে। অনেক শিশু নিজেদের গবেষণা ও কল্পনার ভিত্তিতে তৈরি ছবি, পোস্টার, ভিজ্যুয়াল উপকরণ ও মডেল ব্যবহার করে ভবিষ্যৎ মহাকাশ অভিযান ও বসতি স্থাপনের সম্ভাবনা সহজবোধ্যভাবে উপস্থাপন করে।

উপস্থাপনা শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে দর্শনার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞদের প্রশ্নের উত্তর দিয়ে শিশুরা তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী ক্ষমতার পরিচয় দেয়। এ আয়োজনে মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি ও কৌতূহল জাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্পেস ইনোভেশন ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ কেবল একটি উপস্থাপনামূলক অনুষ্ঠান নয়; এটি শিশুদের গবেষণামনস্কতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তাকে বিকশিত করার একটি প্রয়াস। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে এমন আয়োজনের মাধ্যমে শিশুদের মহাকাশ ও বিজ্ঞান শিক্ষার সুযোগ প্রসারের আশ্বাস দেন আয়োজকরা।

//ডিবিটেক/ এআইও/ এসএমই//