২৭ ইঞ্চি ডব্লিউকিএইচডি ডিসপ্লে ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের দুর্দান্ত প্রযুক্তি

দেশে এলো এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর

  • স্মার্ট টেকনোলজিস দেশের বাজারে এসার ২৭-ইঞ্চির নতুন আলট্রা স্লিম মনিটর এনেছে
    দেশে এলো এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর
    ৩০ জুলাই, ২০২৬ ১২:১৬  

    দেশের প্রযুক্তি বাজারে নতুন এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আধুনিক চোখধাঁধানো ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি ২৭-ইঞ্চির এই মনিটরটি অফিসিয়াল কাজ, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া এবং ক্যাজুয়াল গেমিং—সব ধরনের ব্যবহারকারীদের চাহিদা মেটাতে সক্ষম। 

    মনিটরটিতে ব্যবহার করা হয়েছে ২৫৬০×১৪৪০ পিক্সেল রেজ্যুলুশনের ডব্লিউকিএইচডি (WQHD) আইপিএস ডিসপ্লে, যা সাধারণ ফুল এইচডি স্ক্রিনের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও প্রাণবন্ত ছবি উপহার দেয়। এর ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং মাত্র ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম দ্রুতগতির ভিডিও বা গেম খেলার সময় স্মুথ ভিজ্যুয়াল পারফরম্যান্স নিশ্চিত করে। দীর্ঘ সময় কাজ করার ক্ষেত্রে চোখের সুরক্ষা নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে এসার ভিশন কেয়ার (আই কেয়ার) প্রযুক্তি।  

    সংযোগের জন্য এই মনিটরে রয়েছে ২টি এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, এবং প্রাত্যহিক সাউন্ডের সুবিধার্থে বিল্ট-ইন 1W × 2 স্পিকার দেওয়া হয়েছে। প্রিমিয়াম আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের মনিটরটি দেশের সকল স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ এসার এসএ২৭২ইউ পি১ মনিটরটির বিক্রয়মূল্য ৩০,০০০ টাকা।  
    //ডিবিটেক/ এমএম/এনএম//