ঢাবি কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন থামবে না; কারণ জানায়নি ডিএমটিসিএল

৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের যাত্রাবিরতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ট্রেন স্টেশন অতিক্রম করলেও সেখানে থামবে না বলে জানিয়েছে ডিএমটিসিএল।

৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের যাত্রাবিরতি
১ জুলাই, ২০২৬ ১৪:৩৪  

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১ জুলাই, বুধবার ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ থাকবে।

এ সময় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না। নির্ধারিত সময় শেষে স্টেশনটিতে স্বাভাবিক যাত্রাবিরতি পুনরায় চালু হবে।

ডিএমটিসিএল বিজ্ঞপ্তিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

তবে ঠিক কী কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টেশনটির যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

//ডিবিটেক/জেএন/ইকে//