ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী

দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ আয়োজন করেছে ভিভো বাংলাদেশ। ভিভো ভি৭০ এফই ব্যবহার করে পরিচালিত এই ক্যাম্পেইনে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নেন।

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী
১৮ জুন, ২০২৬ ১৯:৩০  
১৯ জুন, ২০২৬ ০১:৪০  

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ আয়োজন করেছে ভিভো বাংলাদেশ। স্মার্টফোনভিত্তিক এই উদ্যোগে দেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন।

প্রতিযোগিতাটি পরিচালিত হয় ভিভো ভি৭০ এফই স্মার্টফোন ব্যবহার করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের হাতে ডিভাইসটি তুলে দিয়ে ক্যাম্পাসভিত্তিক ফটোগ্রাফি অভিজ্ঞতা তৈরি এবং স্মার্টফোন ক্যামেরার ব্যবহারিক দিক তুলে ধরাই ছিল উদ্যোগটির মূল লক্ষ্য।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তরা বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা থিমভিত্তিক ছবি ধারণ করেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তা শেয়ার করেন। আয়োজকদের তথ্যমতে, ভিভো ভি৭০ এফই ব্যবহার করে ৩ হাজার ৫০০-এর বেশি ছবি তোলা হয় এবং ভিভো বিডি কমিউনিটিতে ৮০০-এর বেশি পোস্ট প্রকাশ করা হয়।

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের চারপাশকে নতুনভাবে দেখার এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতিক বড়ুয়া চ্যাম্পিয়ন হন এবং পুরস্কার হিসেবে একটি ভিভো ভি৭০ এফই স্মার্টফোন পান।

রানার-আপ হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানভীরুল আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের তাহমিদ আলম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল নোমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল-নোমান। তারা প্রত্যেকে একটি করে রিরো স্মার্টওয়াচ ডাব্লিউ১এসই পেয়েছেন।

//ডিবিটেক/এসএইচএ/ইকে//