বিনোদনপ্রেমীদের ডিভাইস!

বিনোদনপ্রেমীদের ডিভাইস!
১৯ জুন, ২০২৫ ১৯:৪০  
১৯ জুন, ২০২৫ ১৯:৪৩  

ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি+ আল্ট্রা ভিশন অ্যামোলেড ডিসপ্লে, যা রিচ কালার ও উজ্জ্বল স্ক্রিনের মাধ্যমে স্পষ্ট ও সুন্দর ভিজ্যুয়াল উপস্থাপন করে। আর ২.৫ডি পো-লেড ফ্ল্যাট স্ক্রিন, আল্ট্রা-ন্যারো বেজেল ডিজাইন এবং ৯৪.২% স্ক্রিন-টু-বডি রেশিও স্মার্টফোনটির ডিসপ্লেকে আরও বড় ও বিস্তৃত করে তোলে। 

নির্মাতার বলছেন, ১৮০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে ভিভো ভি৫০ লাইটের স্ক্রিন এতটাই পরিষ্কার যে, সরাসরি রোদেও প্রতিটি মুহূর্ত স্পষ্ট ও জীবন্ত দেখা যায়। এছাড়াও স্মার্টফোনটির ১২০ হার্জ রিফ্রেশ রেট দেয় একদম স্মুথ এক্সপেরিয়েন্স। 

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে দেয়া সংবাদ রিভিউতে দাবি করা হয়েছে, ভালো ডিসপ্লের সঙ্গে মানসম্পন্ন অডিও সিস্টেমও বিনোদনের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। আর ভিভো ভি৫০ লাইট এই দিক থেকেও প্রস্তুত পুরোপুরি। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা প্রদান করে ৪০০% পর্যন্ত বেশি ভলিউম। তাই সিনেম্যাটিক সাউন্ড কোয়ালিটির সঙ্গে মিলিয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ মাল্টিমিডিয়া অভিজ্ঞতা।