ইউটিউবে প্রকাশ হচ্ছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘রুম ঝুম’
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবকে কেন্দ্র করে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন শুরু হচ্ছে নজরুল সংগীত ‘রুম ঝুম’ দিয়ে। ২৩ মে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গানটি প্রকাশ করা হবে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল-এ।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক আয়োজন হিসেবে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন।
‘রুম ঝুম’ গানটির মূল সুর নেওয়া হয়েছে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে। পরে নজরুল সেই সুরকে বাংলা বর্ষার কবিতায় রূপ দেন। কোক স্টুডিও বাংলা এবার সেই ঐতিহাসিক সংগীতযাত্রাকে নতুনভাবে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করছে।
মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন, “শতাব্দী প্রাচীন একটি তুর্কি লোকজ সুর যখন বাংলা কবিতায় জায়গা করে নেয়, তখন এটি সংস্কৃতির অগ্রযাত্রাকেই তুলে ধরে। কোক স্টুডিও বাংলা সেই সত্যকেই সম্মান জানায়।”
প্রযুক্তিনির্ভর সংগীত প্ল্যাটফর্ম হিসেবে কোক স্টুডিও বাংলা ইতোমধ্যে ইউটিউবভিত্তিক কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে বাংলা গানকে নতুনভাবে তুলে ধরছে। নতুন সিজনেও ঐতিহ্যবাহী সুর ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয় থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান এবং সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এই গানের মাধ্যমেই কোক স্টুডিও বাংলার মঞ্চে মাহতিমের অভিষেক এবং নুসরাতের নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু হলো। কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে আটটি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি।
/ডিবিটেক/এনবিও/ইকে/
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
৮ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

