প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে পাশে চান মন্ত্রী মাহবুব আনাম
এআই ট্রাফিকে সড়কে গতি বাড়বে; কমবে অনৈতিকতা
ঢাকার জ্যাম কমিয়ে এআই ট্রাফিকে সড়কে গতি বাড়বে; কমবে অনৈতিকতা। এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে পাশে থাকার অনুরোধ জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৭ মে, রবিবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি টেলিকম খাত নিয়ে সরকারের লক্ষ্য তুলে ধরে বললেন, সরকারের একটি প্লান আছে। আমাদের লক্ষ্য প্রযুক্তি উৎপাদন ও রফতানি। এই খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি। এজন্য সফটওয়্যার ও হার্ডওয়্যারের পাশপাশি, এআই ডেটা সেন্টার স্থাপন স্টার্টআপ ও ইনোভেশন তহবিল গঠন করা হয়েছে। ডিজিটাল সার্বভোমত্ব, বিনিয়োগ নীতি ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি আমাদের অন্যতম লক্ষ্য।
বিশ্বে এখন ২.২ বিলিয়ন মানুষ সংযোগের বাইরে উল্লেখ করে বাংলাদেশেও যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সংযুক্ত থাকতে পারেন সেই লক্ষ্যে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বললেন,
সংযোগের নিরাপত্তা ও জাতীয় কল্যাণে আমরা সবিশেষ গুরুত্বারোপ করছি।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ও আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
ডিবিটেক/এসআই/ইকে



