কন্যাশিশুদের নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করবে রাষ্ট্র: ডা. জুবাইদা রহমান
ঢাকা: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, রাষ্ট্র সেই পথ সুগম করবে। সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এক বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি […] The post কন্যাশিশুদের নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করবে রাষ্ট্র: ডা. জুবাইদা রহমান first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং
ঢাকা: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, রাষ্ট্র সেই পথ সুগম করবে।
সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এক বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে অবস্থান করেন। স্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে গ্রামীণ উন্নয়নে নারীদের অংশগ্রহণ সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়। রাষ্ট্র ব্যবস্থা নারীদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তাদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি পুনাকের সদস্যদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে বলেন, আপনাদের কর্মতৎপরতা আগামী প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখাচ্ছে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত আপনাদের সমাজসেবামূলক পরিকল্পনাগুলো একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের শক্তিশালী ভিত্তি।
স্বনির্ভরতা অর্জনে নারী উদ্যোক্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করা জরুরি। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, ডেভেলপমেন্ট এবং মার্কেটিং সাপোর্ট প্রদান করা হলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। এর ফলে সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জন করা অনেক সহজ হবে।
তিনি পুনাকের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যদি সকলে নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে কাজ করি, তবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই সম্ভব হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে পুনাকের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।
The post কন্যাশিশুদের নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করবে রাষ্ট্র: ডা. জুবাইদা রহমান first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



