কর্ণফুলী নদীতে ‘সাম্পান বাইচ’, পাড়ে মানুষের ঢল
চট্টগ্রাম: চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীতে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ‘সাম্পান খেলা’ বা ‘সাম্পানবাইচ’। রোববার (১০ মে) বিকেলে এই সাম্পান খেলা দেখার জন্য নদীর দুই তীর ও নৌযানে নারী-পুরুষের ভিড় জমে যায়। নেচে গেয়ে তারা সাম্পান প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝিদের উৎসাহ দেন। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সাম্পান মাঝি কল্যাণ সমিতি যৌথভাবে ২০তম এই […] The post কর্ণফুলী নদীতে ‘সাম্পান বাইচ’, পাড়ে মানুষের ঢল first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
চট্টগ্রাম: চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীতে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ‘সাম্পান খেলা’ বা ‘সাম্পানবাইচ’। রোববার (১০ মে) বিকেলে এই সাম্পান খেলা দেখার জন্য নদীর দুই তীর ও নৌযানে নারী-পুরুষের ভিড় জমে যায়। নেচে গেয়ে তারা সাম্পান প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝিদের উৎসাহ দেন।
চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সাম্পান মাঝি কল্যাণ সমিতি যৌথভাবে ২০তম এই ‘সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা’ আয়োজন করে।
সাম্পান খেলা দেখার জন্য দুপুর থেকে নদীর পাড়ে মানুষ ভিড় করেন। এ সময় নৌযানে কিশোর–তরুণেরা সাউন্ডবক্স বাজিয়ে নাচ–গান করে। প্রতিটি নৌকায় নারী ও পুরুষ বাইচ দেখার জন্য উৎসাহ নিয়ে অপেক্ষা করতে থাকেন। দুই পাড়েও ছিল অনেক মানুষের ঢল।
বিকেল ৫টায় নদীর উত্তর পাড়ের অভয়মিত্র ঘাট থেকে দক্ষিণের চরপাথরঘাটা ঘাটে এই সাম্পানবাইচ অনুষ্ঠিত হয়। এবার ১১টি নৌকায় ১১টি দল সাম্পান বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি নৌকায় নয় জন করে মাঝি নৌকা চালনায় অংশ নেন।

কর্ণফুলী নদীতে ‘সাম্পান বাইচ’, পাড়ে মানুষের ঢল। ছবি: সারাবাংলা
নদীর উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ের চর পাথরঘাটা এলাকায় পৌঁছাতে ১৫ মিনিটের মত সময় লাগে। এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছে চর পাথরঘাটার বড় সাম্পান সমিতির মোজাম্মল মাঝির দল, দ্বিতীয় হয়েছে শিকলবাহার ওহিদিয়া কাশেম মাঝির দল এবং তৃতীয় হয়েছে চর পাথরঘাটার রনি মাঝির দল।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম বলেন, ‘মাঝিরা আছে বলে কর্ণফুলী নদীর এই বৈচিত্র্য আজও টিকে আছে। যেটা আমাদের দেশের গৌরব এবং সম্পদ। আমি সবসময় মাঝিদের অধিকার রক্ষার জন্য সোচ্চার থাকব।’

কর্ণফুলী নদীতে ‘সাম্পান বাইচ’, পাড়ে মানুষের ঢল। ছবি: সারাবাংলা
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য প্রফেসর মোজাম্মেল হক। আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের উপদেষ্টা চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মামুন মিয়া প্রমুখ।
The post কর্ণফুলী নদীতে ‘সাম্পান বাইচ’, পাড়ে মানুষের ঢল first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



