সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের আয়কর নথি জব্দের নির্দেশ
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান তদন্তের অংশ হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম-এর ছেলে তমাল মনসুর-এর আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। […] The post সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের আয়কর নথি জব্দের নির্দেশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খ
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান তদন্তের অংশ হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম-এর ছেলে তমাল মনসুর-এর আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তমাল মনসুরের বিরুদ্ধে চলমান তদন্তের স্বার্থে তার করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংক্রান্ত সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দের আবেদন করা হয়।
দুদকের তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত ও আর্থিক লেনদেন পর্যালোচনার জন্য এসব নথি সংগ্রহ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার আবেদনে বলা হয়, তমাল মনসুর রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় বসবাস করেন। এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
The post সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের আয়কর নথি জব্দের নির্দেশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



