টাঙ্গাইলে বাসযাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার
টাঙ্গাইল: জেলার কালিহাতীতে বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটকও করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুরে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. সাইফুর রহমান। […] The post টাঙ্গাইলে বাসযাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং ন
টাঙ্গাইল: জেলার কালিহাতীতে বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটকও করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. সাইফুর রহমান।
আটক হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে শফি (৪১)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনসার আলীর ছেলে। তিনি ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ বাসের যাত্রী ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, নিয়মিত চেকপোস্ট তল্লাশির অংশ হিসেবে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে আসা ঢাকা এক্সপ্রেস বাসে শফিকুল ইসলামের দেহ তল্লাশি করে দু’টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে মোড়ানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
The post টাঙ্গাইলে বাসযাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



