আগষ্টে আসছে ইনফিনিক্সের মধ্য-বাজেটের পাতলা গড়নের স্মার্টফোন

আগষ্টে আসছে ইনফিনিক্সের মধ্য-বাজেটের পাতলা গড়নের স্মার্টফোন
২৭ জুলাই, ২০২৫ ১৩:১৩  
২৭ জুলাই, ২০২৫ ১৬:২০  

আসছে আগষ্টে নিজেদের ‘হট সিরিজে’ নতুন ফোন আনছে ইনফিনিক্স। ইনফিনিক্স ৬০ মডেলের এই ফোনটি হবে তাদের পাতলা গড়নের সবচেয়ে ‘হালকা ও ব্যবহারবান্ধব’ ফোন। তুলনামূলক ভাবে দামও হবে মধ্যবিত্তের হাতের নাগালে। 

২৭ জুলাই, রবিবার, এমন প্রত্যাশার কথা জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ। 

আগামী মাসেই ফোনটি অবমুক্ত হওয়ার খবর ফাঁস হলেও ঠিক কবে নাগাদ আসবে সেটা এখনো জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি। কেবল বলেছে ‘শিগগিরই আসবে’।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই সিরিজের নতুন মডেলটি হবে মাত্র ৫.৯৫ মিমি পুরু—যা হট সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম এবং বাজারের অন্যতম পাতলা স্মার্টফোন হিসেবেও বিবেচিত হতে পারে। পাতলা গড়নের হলেও ব্যাটারিতে কোনো আপস করছে না ইনফিনিক্স। এতে থাকছে ৫১৬০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যেখানে ব্যবহৃত হচ্ছে নন-সিলিকন-ভিত্তিক প্রযুক্তি। ফলে ব্যাটারির স্থায়িত্ব অক্ষুণ্ন রেখেই ডিভাইসকে স্লিম রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি থাকছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত চার্জের প্রয়োজন মেটাতে সক্ষম। 

এই প্রযুক্তিগত সংযোজনগুলো একটি নতুন প্রবণতার ইঙ্গিত দেয়—মিড-রেঞ্জ স্মার্টফোনগুলো এখন আর কেবল দামের দিক দিয়ে নয়, ডিজাইন এবং ব্যবহারযোগ্যতা নিয়েও আরও পরিপক্ব হচ্ছে। একসময় যেখানে স্লিম ফোন মানেই ছিল কম শক্তিশালী ব্যাটারি বা কম টেকসই ডিজাইন, সেখানে এখন সেই ধারণা পরিবর্তিত হচ্ছে।

ইনফিনিক্সের হট সিরিজের সাম্প্রতিক মডেলগুলোতে দেখা যাচ্ছে, তারা স্লিমনেস বজায় রেখেই ফোনগুলোকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও উপযোগী করে তুলছে। কাজ, বিনোদন এবং যোগাযোগের বিভিন্ন চাহিদা একসাথে পূরণ করার সক্ষমতা নিয়ে এসেছে এই সিরিজ, যা ব্যবহারকারীর বহুমুখী প্রয়োজনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে।