: মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ অফার, মিলবে ছাড় ও গিফট হ্যাম্পার
মা দিবস উপলক্ষে বিশেষ ছাড় ও উপহারের আয়োজন করেছে ফুডপ্যান্ডা। ৮ মে, শুক্রবার থেকে শুরু হওয়া এই সুযোগ থাকছে আগামী ১১ মে পর্যন্ত।
এই সময়ে ডেজার্ট, ফুল ও বিভিন্ন উপহারে ছাড় ছাড়াও নির্দিষ্ট কিছু রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডারে ‘DEALNAO’ কোড ব্যবহার করে পাওয়া যাবে ১৭৫ টাকা পর্যন্ত ছাড়। অফারটির অন্তর্ভুক্ত রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছে সিক্রেট রেসিপি, চিজ, পিৎজা বার্গ, কুপার্স এবং চিলক্স।
এ ছাড়া প্যান্ডামার্ট-এ বিভিন্ন গিফট ও লাইফস্টাইল পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফুডপ্যান্ডা জানায়, প্যান্ডামার্ট থেকে ইউনিলিভার-এর সবচেয়ে বেশি মূল্যের পণ্য অর্ডার করা শীর্ষ ১০ জন গ্রাহক পাবেন বিশেষ গিফট হ্যাম্পার।
ডিবিটেক/এফপিও/ইকে



