বিশ্বকাপ উন্মাদনায় এক ঘণ্টায় জার্সি ডেলিভারি
ফুডপ্যান্ডা’র নতুন সেবা
ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশেষায়িত শপগুলোর জার্সি এখন এক ঘণ্টার মধ্যে পৌঁছে দিচ্ছে ফুডপ্যান্ডা। রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে জনপ্রিয় দলগুলোর জার্সি।
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় এক ঘণ্টায় জার্সি ডেলিভারি
ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশেষায়িত শপগুলোর জার্সি এখন এক ঘণ্টার মধ্যে পৌঁছে দিচ্ছে ফুডপ্যান্ডা। রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে জনপ্রিয় দলগুলোর জার্সি।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে দেশজুড়ে বাড়তে থাকা উন্মাদনাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে ফুডপ্যান্ডা। এখন জনপ্রিয় বিভিন্ন ফুটবল দলের জার্সি অনলাইনে অর্ডার করলে মাত্র এক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যাবে ক্রেতার ঠিকানায়।
প্রতিষ্ঠানটির কিউ-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত ২০টিরও বেশি বিশেষায়িত শপ থেকে ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের জার্সি বেছে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে জার্সি ফ্রিক বিডি, বাজার লাগবে, জার্সি চ্যাম্পস বিডি এবং টেসকো সুপারমার্কেটসহ বিভিন্ন বিক্রেতা। ফলে ভিড় এড়িয়ে ঘরে বসেই বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন সমর্থকরা।
সেবাটির মাধ্যমে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, স্পেন, বেলজিয়ামসহ প্রায় ২০টি দেশের জার্সি অর্ডার করা যাচ্ছে। স্মল, মিডিয়াম, লার্জ এবং এক্সএল—বিভিন্ন সাইজে পাওয়া এসব জার্সির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে। নির্দিষ্ট কিছু শপে থাকছে বিশেষ ছাড়ের সুবিধাও।
বর্তমানে গুলশান, উত্তরা, মিরপুর, খিলগাঁও, ধানমন্ডি এবং বসুন্ধরা আবাসিক এলাকার গ্রাহকেরা এই সেবা গ্রহণ করতে পারবেন। অর্ডার করতে অ্যাপের সার্চ বারে ইংরেজিতে ‘jersey’ লিখে ‘Shops’ অপশনে প্রবেশ করে পছন্দের জার্সি নির্বাচন করলেই হবে।
এ বিষয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশ–এর কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, বর্তমান সময়ে গ্রাহকদের চাহিদা শুধু খাবার ডেলিভারিতে সীমাবদ্ধ নয়; প্রয়োজনীয় পণ্যও দ্রুত হাতে পৌঁছানো গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি একটি সমন্বিত ডিজিটাল কমার্স ইকোসিস্টেম গড়ে তুলছে, যেখানে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে লাইফস্টাইল সামগ্রীও সহজে পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বকাপকে ঘিরে স্পোর্টস মার্চেন্ডাইজের বাজারে ডিজিটাল প্ল্যাটফর্মের অংশগ্রহণ বাড়ছে। স্থানীয় খুচরা বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে দ্রুত ডেলিভারি, সহজ কেনাকাটা এবং অনলাইন বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করছে ফুডপ্যান্ডা। এর ফলে প্রযুক্তিনির্ভর খুচরা বাণিজ্য ও কিউ-কমার্স খাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
//ডিবিটেক/সিএ/ইকে//
এ এইচ এম বজলুর রহমান ২১ অক্টোবর, ২০২৬
মুহাম্মদ মুস্তফা হুসাইন ১০ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Total Vote: 44
হ্যা
Total Vote: 57
আশীর্বাদ

