সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
দেশের তরুণদের কর্মসংস্থান ও কর্পোরেট সংযোগ জোরদারে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’। এই মেলায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি, ওষুধ, অটোমোবাইল ও হাসপাতালসহ বিভিন্ন খাতের ৫৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং জ্ঞান সঞ্চালনের মাধ্যমে সমাজে ঐক্য ও সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয়; সমাজের সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অতীত সরকারের সময়ের অনিয়ম ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, বিপুল অর্থ বিদেশে পাচার হওয়ায় দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের স্মরণ করেন এবং বিশেষভাবে সাউথইস্ট ইউনিভার্সিটি-এর চারজন জুলাই যোদ্ধার অবদানের কথা উল্লেখ করেন।
সমাপনী অধিবেশন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম মোফাজ্জল হোসেন-এর সূচনা বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর সদস্য ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক-এর সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা।
দুই দিনব্যাপী এই জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সিভি সংগ্রহ, প্রাথমিক সাক্ষাৎকার গ্রহণ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ তৈরি করে। পাশাপাশি আয়োজনে দুটি সেমিনার ও বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ আয়োজন শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/এএস/ইকে
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Sep 21, 2026
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 36
হ্যা
Total Vote: 51
আশীর্বাদ

