উন্মোচিত হলো অনর ৬০০ সিরিজ
২৫ শতাংশ বাজার প্রবৃদ্ধিতে এলো অনরের আলফা স্টোর
আঁধার ফুড়ে বর্ণীল আলোর নাচন। ড্রামের নাটকীয় শব্দের দ্যোতনায় পর্দায় ভেসে উঠলো ক্যাপ্চার টু উইন। ৭০০০ এমএএইচ ব্যাটারি। দর্শক সারি থেকে ভেসে আসলো ওয়া হু। ধারাভাষ্যকার জানালেন, এই ফোনে ছবি থেকে ভিডিও বানিয়ে দেবে অভিষেক হওয়া নতুন ফোনটি।
৭ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু-তে এভাবেই এভাবেই নিজেদের নতুন ফোন অনর ৬০০ সিরিজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন অনর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গু।
সবাইকে সালাম দিয়ে বাংলায় সম্ভাষণ জানিয়ে চীনা এই নাগরিক জানালেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের ইয়ার অন ইয়ার প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ। এই ধারা আরও বাড়াতে ফোনে অগমেন্টেড হিউম্যান ইন্টিলিজেন্ট নিয়ে তারা আবাহন করলেন আলফা স্টোর-এ। আগামী দিনের ইন্টারনেট সোসাইটিতে ব্যবহারকারিদের হাতের মুঠোয় এনে দিচ্ছে রোবোটিক ও এআই সুবিধা।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস
আব্দুল্লাহ আল মামুন জানালেন সামনের দিনে বাজারে নেতৃত্ব দিতেই নতুন সিরিজে যুক্ত করা হয়েছে চারটি ক্যাটাগরির ফোন।
আর প্রোডাক্ট এক্সপার্ট উম্মে হাবিবা নতুন ফোনের নানা গুণকীর্তন করে জানান ফোনটি মিলবে স্বকীয় অরেঞ্জ রঙের পাশাপাশি সূর্যোদয়ের মতো সোনালি রঙ আর যথারীতি কালো রঙে। এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অন্ধকারেও তোলা যাবে জীবন্ত ছবি।
এরপরই ফ্যাশন শো-তে নেচে নেচে সেলফি তোলেন কোরিয় গ্রাফাররা।
শো শেষে ফোনের ব্যাটারির বৈশিষ্ট্য তুলে ধরেন আরেক প্রোডাক্ট এক্সপার্ট নিবিড় হাসান। জানালেন এতে এআই ভালোভাবে কাজ করতে পারে সেজন্য ৮০০০ স্ন্যাপ ড্রাগন ব্যবহার করা হয়েছে।
ডিবিটেক/আইএইচ/এমইউএম





