আগাম বায়না ৬ মে পর্যন্ত

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনছে রিয়েলমি;

৫ মে, ২০২৬ ০০:০০  

নিজেদের সি-সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’ বাজারে আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। এই সেগমেন্টের প্রথম ডিভাইস হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার টাইটান ব্যাটারি।  ‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’  স্লোগানে ইতিমধ্যে সারাদেশে ডিভাইসটির প্রি-বুকিং শুরু হয়েছে। আগামী ৬ মে পর্যন্ত আগাম বায়না চলবে বলে জানাগেছে।

প্রি-বুকিং কর্মসূচির আওতায় ক্রেতারা দুই বছরের ওয়ারেন্টি এবং ‘টপপ’ (Topper)-এর মাধ্যমে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন। সরাসরি আউটলেট বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী গ্রাহকরা ডিভাইসটি অগ্রিম বুকিং করতে পারবেন।

সূত্রমতে, ফোনটির দাম পড়বে ১৮ হাজার ৫০০ টাকার মধ্যে।

বাজেট সাশ্রয়ী ও দীর্ঘ ব্যাকআপ সুবিধার ৮.৩৮ মিলিমিটার পুরুত্বের এই স্মার্টফোনটি বর্তমানে বাজারের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন ফোন হিসেবে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এক বিজ্ঞপ্তি জানানো হয়, ব্যাটারির মাধ্যমে ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং এবং ৯৬ ঘণ্টার বেশি মিউজিক প্লেব্যাক করা সম্ভব। এছাড়া এতে ৬ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা এবং ১৬০০+ চার্জিং সাইকেল সক্ষম ৬ বছরের ব্যাটারি ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে এবং ৩০০% ভলিউম সমৃদ্ধ আলট্রা-ক্লিয়ার স্পিকার।

ডিবিটেক/এএইচ/এমআইএম