সুদহীন কার্ডলেস ক্যাশ ইএমআই-তে রেনো১৪ ফাইভজি

সুদহীন কার্ডলেস ক্যাশ ইএমআই-তে রেনো১৪ ফাইভজি
১ আগষ্ট, ২০২৫ ০৭:৫২  
১ আগষ্ট, ২০২৫ ০৭:৫৩  

সদ্য দেশের বাজারে অবমুক্ত হওয়া রেনো১৪ ফাইভজি ও রেনো১৪ এফ ফাইভজি ফোন প্রি-অর্ডারে বিনা সুদে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা ঘোষণা করেছে অপো। তবে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই সুবিধা পেতে কোনো ক্রেডিট কার্ড দরকার হবে না। ইনস্ট্যান্ট ডিজিটাল অ্যাপ্রুভাল ও ফ্লেক্সিবল মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে। 

অপো বাংলাদেশ জানিয়েছেন, রেনো১৪ ফাইভজি (১২ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডার করলেই ক্রেতারা ২৮ হাজার টাকা মূল্যের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা যার অর্থমূল্য ৮ হাজার ৭৯৯ টাকা; ৫,৯৯০ টাকা দামের অপো এনকো বাডস৩ এবং ফ্লিপার থেকে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও, ৭৯৯ টাকা মূল্যের ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ২,৫৯৯ টাকা মূল্যের ১ বছর মেয়াদী লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রটেকশন সুবিধা পাবেন ক্রেতারা। একইসাথে, প্রিমিয়াম টেক ও লোকাল লাইফস্টাইলের অনন্য সমন্বয় হিসেবে আড়ংডটকম ও আড়ং অ্যাপ থেকে কেনাকাটার ক্ষেত্রে থাকছে ১০ শতাংশ বিশেষ ছাড়। 

পাশাপাশি, রেনো১৪ এফ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডার করলে ক্রেতারা ৬ হাজার ৩৮৮ টাকারও বেশি সুবিধা পাবেন। এরমধ্যে থাকছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা যেখানে মাসিক কিস্তি আসবে মাত্র ২ হাজার ৩৩১ টাকা। এছাড়া, আরও রয়েছে ২ হাজার ৯৯০ টাকা মূল্যের ও-লাইক এয়ারবাডস, ফ্লিপার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ৭৯৯ টাকা মূল্যের ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, ২ হাজার ৫৯৯ টাকা মূল্যের ১ বছর মেয়াদী লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রটেকশন সুবিধা এবং আড়ং থেকে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়। 

প্রসঙ্গত, ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙে নিয়ে আসা রেনো১৪ ফাইভজির দাম মাত্র ৭৯ হাজার ৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙে নিয়ে আসা রেনো১৪ এফ ফাইভজির দাম মাত্র ৪২ হাজার ৯৯০ টাকা।