‘ঈদ হ্যাপিনেস অফার’
ঈদে ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা ঘোষণা অপো’র
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ‘ঈদ হ্যাপিনেস অফার’ ঘোষণা করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড অপো। ঘোষণা অনুযায়ী, নিজেদের ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ক্রয়ে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ নানা উপহার জেতার সুযোগ করে দিয়েছে স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডটি।
৩ মে থেকে শুরু হয়ে এই সুবিধাটি মিলবে ঈদের দিন রাত পর্যন্ত। এ নিয়ে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপো এ৬এক্স, এ৬কে, এ৬, এ৬এস প্রো এবং রেনো১৫ ফাইভজি সিরিজের স্মার্টফোন কিনলে গ্রাহকরা ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া কর্মসূচির আওতায় ভাগ্যবান বিজয়ীদের জন্য অপো ও’প্যাড ডিভাইস, ও’লাইক টিডব্লিউএস এয়ারবাডস, ব্যাকপ্যাক, টি-শার্ট ও ক্যাপসহ বিভিন্ন লাইফস্টাইল গিফট জেতার সুযোগ রয়েছে।
পছন্দের স্মার্টফোনে আপগ্রেড করার প্রক্রিয়া সহজ করতে ক্রেতাদের জন্য মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ফোন কেনার সুবিধাও দিচ্ছে অপো।
ডিবিটেক/ এমএন/ এসআই





