ভিভো ভি৭০ সিরিজ আসছে ৯ এপ্রিল
৯ এপ্রিল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ভিভো ভি৭০ সিরিজ। ভ্রমণপিপাসুদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে এই সিরিজে স্মার্টফোন ফটোগ্রাফির চিরাচরিত সীমাবদ্ধতা দূর করতে বাজারে ছাড়া হচ্ছে ভিভো ডিজাইন করেছে ভিভো ভি৭০ এফই।
৩১ মার্চ, মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছে ভিভো বাংলাদেশ। নির্মাতাদের ভাষ্য, নতুন এই সিরিজের মাধ্যমে জুম করলে ছবি ফেটে যাওয়ার দিন শেষ হবে। এ জন্য এই ফোনের ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ফলে দূরের পাহাড়, শহরের ল্যান্ডস্কেপ কিংবা গ্রুপ ছবি—যেকোনো পরিস্থিতিতেই এই ক্যামেরায় ধরা পড়বে সূক্ষ্ম সব ডিটেইলস। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস প্রযুক্তি থাকায় চলার পথেও স্থির ও পরিষ্কার ছবি তোলা সম্ভব হবে, যা পরে ক্রপ বা এডিট করলেও ছবির মান ও কোয়ালিটি একদম অটুট থাকবে। হাত কাঁপলেও ছবি ঝাপসা হবে না, পাওয়া যাবে স্থির ও শার্প আউটপুট।
জানা গেল, প্রযুক্তির পাশাপাশি ভিভো ভি৭০ এফই-এর ডিজাইনেও আনা হয়েছে শৈল্পিক ছোঁয়া। বিশেষ করে এর 'মিউজ পার্পল' রঙের উজ্জ্বল আভা ভিন্ন ভিন্ন কোণ থেকে ফোনটিকে এক প্রিমিয়াম লুক দেয়, যা ব্যবহারকারীর রুচির সাথে মানিয়ে যাবে সহজেই। ক্যামেরার আলো ও রঙের চমৎকার ভারসাম্য ছবিকে দেবে একদম বাস্তব রূপ। ভি৭০ এফই-এর সাথে ভিভো একই দিনে তাদের ফ্ল্যাগশিপ ফোন ভিভো ভি৭০-ও দেশের বাজারে নিয়ে আসছে। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ ব্যবহারকারীদের ছবি তোলা এবং পরবর্তীতে তা নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি স্বাধীনতা দেবে। বিশেষ করে যারা ছবি তোলার পর তা রিফাইন করতে পছন্দ করেন, তাদের জন্য এই সিরিজটি হতে যাচ্ছে এক স্মার্ট সমাধান।
ডিবিটেক/আরএ/এমইউএম



