ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার

ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
২৮ জানুয়ারি, ২০২৬ ১৬:২৮  

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ২৮ জানুয়ারি, বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ফোনটি তুলে ধরা হয়।  

প্রদর্শনীতে অনার দেশের বাজারের জন্য তাদের নতুন এআই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ তুলে ধরে। ফোনটিতে রয়েছে এআইমেজ সহ উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে সিআইপিএ ৫.৫ রেটেড ইমেজ স্ট্যাবিলাইজেশন-- যা প্রযুক্তিখাতের অন্যতম উন্নত এআই টেলিফটো সিস্টেম হিসেবে বিবেচিত।

স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। পাশাপাশিএতে রয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি ও এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে আছে ১০০ ওয়াট সুপারচার্জ ওয়্যার্ড এবং ৮০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সুবিধা।

‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনীতে অনর প্যাভিলিয়ন থেকে ক্রয়ে ৪৮ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়।  এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে অংশ নেয় অনার বাংলাদেশ। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উদ্বোধনীতে অংশ নেন। 

অনুষ্ঠান প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন“ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মতো আয়োজন ডিজিটাল রূপান্তরের প্রতি বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন। অনার এই যাত্রায় পাশে থাকতে পেরে গর্বিত। ম্যাজিক৮ প্রো স্থানীয় বাজারে আনার পাশাপাশি বাংলাদেশে আমাদের নতুন কারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতেও আমরা ভূমিকা রাখছি। দেশের ক্রমবিকাশমান ডিজিটাল ইকোসিস্টেমের অংশ হতে পেরে আমরা সবসময়ই আনন্দিত।”

ডিবিটেক/ এমআর / ইকে