স্মুথ গেমিং ও শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে এলো ইনফিনিক্স হট ৭০
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের জনপ্রিয় হট সিরিজের নতুন ডিভাইস ‘হট ৭০’ উন্মোচন করেছে। ৩ মে, রবিবার ইনফিনিক্স বাংলাদেশ জানিয়েছে, ‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’ ধারণায় অনুপ্রাণিত এই স্মার্টফোনটি মূলত গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য বিশেষ পারফরম্যান্স ফিচার নিয়ে তৈরি। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতির প্রসেসিং নিশ্চিত করে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে গেমিংয়ে ৯০ এফপিএস (FPS) পর্যন্ত সাপোর্ট প্রদান করে, যা ব্যবহারকারীকে দেয় এক ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
ডিভাইসটির অন্যতম আকর্ষণীয় দিক হলো এর ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। দীর্ঘক্ষণ গেমিং বা ব্যবহারের সময় ফোনকে অতিরিক্ত উত্তাপ থেকে রক্ষা করতে এতে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া স্টাইলিশ ডিজাইনের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বিশেষ করে এর ‘থার্মো অরেঞ্জ’ ভ্যারিয়েন্টটি রঙ পরিবর্তনের ক্ষমতার কারণে তরুণ প্রজন্মের নজর কাড়বে।
ইনফিনিক্স হট ৭০ বর্তমানে দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজের সাথে ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টটির দাম ১৮,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টটির দাম ২১,৯৯৯ টাকা। উভয় মডেলেই ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুবিধা রয়েছে। এছাড়া ৮ জিবি র্যামের আরও একটি শক্তিশালী সংস্করণ শীঘ্রই বাজারে আসার কথা রয়েছে। সাধ্যের মধ্যে যারা ভালো গেমিং পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ খুঁজছেন, তাদের জন্য হট ৭০ একটি কার্যকর সমাধান হতে পারে।
ডিবিটেক/ইএএম/ইকে



