জেআইসিতে গুম-নির্যাতন মামলা: আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ
ঢাকা: জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে আজও জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসামিপক্ষে জেরা পরিচালনা করবেন আইনজীবী আমিনুল গণি টিটো। […] The post জেআইসিতে গুম-নির্যাতন মামলা: আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ first appeare

ঢাকা: জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে আজও জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসামিপক্ষে জেরা পরিচালনা করবেন আইনজীবী আমিনুল গণি টিটো।
এর আগে, গত সোমবার গ্রেফতার তিন আসামির পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু আযমীকে জেরা সম্পন্ন করেন। পরে টিটো সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আজ পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।
এর আগে, গত ১৩ এপ্রিল দীর্ঘ সময় ধরে জেরার মাধ্যমে আযমীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন দুলু। দ্বিতীয় দফায় ২৭ এপ্রিলও তাকে জেরা করা হয়।
এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন।
তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
পলাতক ১০ আসামির মধ্যে পাঁচজন বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক।
এছাড়া অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।
গুমের এই মামলায় তিন নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আযমী। গত ২ ফেব্রুয়ারি টানা দুই দিনের জবানবন্দিতে তিনি প্রায় আট বছর গুম অবস্থায় থাকার ভয়াবহ অভিজ্ঞতা ট্রাইব্যুনালে তুলে ধরেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-১। এর আগে ৮ অক্টোবর প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নেওয়া হয়।
The post জেআইসিতে গুম-নির্যাতন মামলা: আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







