লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত জন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪) খাগড়াছড়ি জেলার পানছড়ি চৌধুরী পাড়ার মৃত মংশি মগের পুত্র। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্যদের […] The post লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sar

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত জন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪) খাগড়াছড়ি জেলার পানছড়ি চৌধুরী পাড়ার মৃত মংশি মগের পুত্র। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র সারাবাংলাকে বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

The post লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.