ফরিদপুরে ৩ জনকে হত্যার ঘটনায় যুবক আটক
ফরিদপুর: ফরিদপুরে তিনটি খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত আকাশ মোল্যাকে আটক করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকতের কলার বাগান থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বজনদের দাবি, আকাশ দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন। […] The post ফরিদপুরে ৩ জনকে হত্যার ঘটনায় যুবক আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ফরিদপুর: ফরিদপুরে তিনটি খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত আকাশ মোল্যাকে আটক করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকতের কলার বাগান থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্বজনদের দাবি, আকাশ দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তবে তিনি কেন হত্যা করলে তার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আকাশ মোল্যা তার দাদী আমেনা বেগম,(৭০), ফুফু রাহেলা বেগম(৪৫), ও প্রতিবেশী কাবুল আহমেদকে (৪২) নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় তাকে আটকে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
র্যাব-১০ ও কোতয়ালী পুলিশের যৌথ অভিযানে আজ মঙ্গলবার ভোরে তাদের বাড়ির কয়েক গজ দূরে লিয়াকতের কলার বাগান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে রক্ত মাখা কোদালটি উদ্ধার করা হয়েছে। তার মানসিক সমস্যার বিষয়ে পর্যবেক্ষণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতেই মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
The post ফরিদপুরে ৩ জনকে হত্যার ঘটনায় যুবক আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







