প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ
২৮ এপ্রিল, ২০২৬ ১১:০৩  

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম (Rosatom) এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ (Alexey Likhachev)। 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম উদ্বোধনের আগ-মুহুর্তে ২৮ এপ্রিল,মঙ্গলবার সকাল ১০ টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

 বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর  দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে  পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

সূত্রমতে, বৈঠক শেষ করে মন্ত্রী ও উপদেষ্টা রূপপুরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আকাশ পশে ঈশ্বরদী যাবেন। এদিকে বিকেল তিনটার পরিবর্তে উদ্বোধনী অনুষ্ঠান আড়াইটকয় এগিয়ে আনা হয়েছে।

ডিবিটেক/এসএইচ/ইকে