মে মাস নাগাদ দেশের সব জেলায় ফুয়েল পাসের চিন্তা

মে মাস নাগাদ দেশের সব জেলায় ফুয়েল পাসের চিন্তা
১৬ এপ্রিল, ২০২৬ ০৯:১০  

আপাতত রাজধানী ঢাকার সাতটি পাম্পে পাইলটিং ভিত্তিতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালুর ঘোষণা দেয়া হলেও আগামী মে মাস নাগাদ দেশের সবগুলো জেলাকে এর আওতায় আনার চিন্তা করছে সরকার।  সূত্রমতে, শুরুতে ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপ ব্যবহার করে তেল দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পর্যায়ক্রমে আরো ১০-১৫টি  স্টেশনে এর পরিধি বাড়ানো হবে।

জানাগেছে, জ্বালানি মন্ত্রণালয়ের আইটি বিশেষজ্ঞরা স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে বসে এই অ্যাপটি কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে আলাপ করছেন। এ বিষয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা ও প্রশিক্ষণ চলছে। সূতমতে, আগামী মে মাস নাগাদ পর্যায়ক্রমে দেশের সব জেলায় এর ব্যবহার শুরুর পরিকল্পনা করছে সরকারের জ্বালানী মন্ত্রণালয়

এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রোগ্রামার (আইসিটি শাখা) মো. মাফরুল আলম জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে ফুয়েলপাসের কার্যক্রম শুরু হয়নি। পরীক্ষামূলকভাবে ফুয়েল পাসের অ্যাপ কার্যক্রম চলছে। সফল হলে মন্ত্রণালয় থেকে ফুয়েলপাসের অ্যাপের জন্য ফিলিং স্টেশনে আলাদা লাইন করা বা একটি স্টেশনে পুরো যানবাহনগুলোকে ফুয়েলপাস অ্যাপ দিয়ে তেল নেওয়া নির্দেশনা আসবে। আপাতত এই অ্যাপ নিয়ে পাম্প ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জানাগেছে, অনেক পাম্পেই কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্মার্ট ফোন ও ইন্টারনেটের সংযোগ নেই। ফলে এ বিষয় তাদের প্রস্তুত করা হচ্ছে। মে মাসে পুরোদমে এটি চালু করা যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে।

সূত্রমতে, ফুয়েল পাস চালু হচ্ছে তখন কেউ চাইলেই দিনে দুই-তিনবার তেল নিতে পারবেন না। এক্ষেত্রে তেল নিয়ে দুর্ভোগ অনেকটা কমে আসবে। বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন না থাকলে কেউ এই সিস্টেমেই আসতে পারবেন না। আবার তেল নেওয়ার রেশনিং সেট করে দিলে কেউ লিমিটের বাইরে তেল নিতে পারবেন না।

ডিবিটেক/বিপিও/ইকে