নতুন মডেলের সেডান গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য যাতায়াত সেবা দেবে উবারের নতুন ‘প্রিমিয়ার প্লাস’।
ঢাকায় ‘প্রিমিয়ার প্লাস’ সেবা চালু করলো উবার
ঢাকায় নতুন ‘প্রিমিয়ার প্লাস’ সেবা চালু করেছে উবার। এই সেবায় যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য যাতায়াত সুবিধা পাবেন।
দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশ ঢাকায় তাদের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালুর ঘোষণা দিয়েছে। নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের সেবা পাবেন, যা নগরজীবনের যাতায়াতে আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।
উন্নতমানের যাতায়াত এবং বাড়তি স্বাচ্ছন্দ্য প্রত্যাশী যাত্রীদের জন্য চালু করা হয়েছে ‘প্রিমিয়ার প্লাস’। এই সেবার আওতায় যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়িতে ভ্রমণের সুযোগ পাবেন। পাশাপাশি সেবার মানের জন্য স্বীকৃত ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে ভ্রমণ আরও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উবারের তথ্যমতে, ‘প্রিমিয়ার প্লাস’ সেবায় যাত্রীরা নতুন সেডান গাড়ির আরাম, অভিজ্ঞ ও বিশ্বস্ত চালকের সেবা এবং নির্ভরযোগ্য যাতায়াত সুবিধা একসঙ্গে পাবেন।
নতুন সেবা চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “উবারে আমরা সব সময় যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং তাদের ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করি। ‘প্রিমিয়ার প্লাস’ এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা নতুন গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও উন্নত সেবা প্রত্যাশা করেন। একই সঙ্গে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতাও বজায় থাকবে।”
উবার অ্যাপের মাধ্যমে ‘প্রিমিয়ার প্লাস’ রাইড বুক করতে প্রথমে গন্তব্য নির্বাচন করতে হবে। এরপর রাইড অপশন থেকে ‘Premier Plus’ নির্বাচন করে ভাড়ার তথ্য দেখে বুকিং নিশ্চিত করতে হবে। বুকিং সম্পন্ন হলে যাত্রীরা নতুন সেডান গাড়িতে আরামদায়ক ভ্রমণের সুবিধা পাবেন।
//ডিবিটেক/ইএইচএম/এমইউআইএম//





