ডিজিটাল ভূমি অধিগ্রহণ কাঠামো ও দুর্যোগ মোকাবিলায় সরকারের কঠোর অবস্থান

ডিজিটাল ভূমি অধিগ্রহণ কাঠামো ও দুর্যোগ মোকাবিলায় সরকারের কঠোর অবস্থান
১৫ এপ্রিল, ২০২৬ ১২:৩০  

প্রথাগত ‘এডহক অ্যাপ্রোচ’ থেকে বেরিয়ে এসে একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক ডিজিটাল ভূমি অধিগ্রহণ কাঠামো প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকার। এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও ভূমি হুকুম দখল বিধিমালা’র খসড়া প্রস্তুত সম্পন্ন করেছে।

১৫ এপ্রিল, বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভূমি মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় কর্মশালায়এমনটাই জানিয়েছেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ভূমি কেবল সম্পদ নয়, বরং মানুষের জীবিকা ও সম্মানের সাথে জড়িত। তাই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দ্রুত ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে একটি ডিজিটাল পেমেন্ট পদ্ধতি তৈরি করা হচ্ছে, যা দীর্ঘসূত্রতা কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। কর্মশালায় ভূমি অধিগ্রহণের জন্য একটি প্রমিত পরিচালন পদ্ধতি বা এসওপি (SOP) উপস্থাপন করা হয়, যা চূড়ান্ত হলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও জনবান্ধব হবে।

 ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জনগণের প্রাপ্য ক্ষতিপূরণ দ্রুত ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে একটি ডিজিটাল পেমেন্ট পদ্ধতি তৈরি করা হচ্ছে। এর ফলে দীর্ঘসূত্রিতা, হয়রানি  হ্রাস পাবে এবং পুরো ভূমি অধিগ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা  আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই মতবিনিময় থেকে প্রাপ্ত সুপারিশসমূহ আমাদেরকে একটি অধিকতর দক্ষ,স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া গড়ে তুলতে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেবে—যা দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে এবং জন-হয়রানি কমে যাবে।

কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ) মো: এমদাদুল হক চৌধুরীর  সভাপতিত্বে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে শ্রী কুমার তাদিমাল্লা,ডং কিউ কোয়াক এবং মো: আক্তারুজ্জামান বক্তব্য 
রাখেন ।

কর্মশালায় ভূমি অধিগ্রহণের জন‍্য একটি প্রমিত পরিচালন পদ্ধতি বা এসওপি উপস্থাপন করা হয় এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। সকলের মতামতের আলোকে এই এসওপি চূড়ান্ত করা হবে। আশা করা যায় এর মাধ্যমে অধিগ্রহণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে যা দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।

এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতে সহায়তা জোরদারেও সরকার ব্যাপক প্রযুক্তিগত সংহতি বাড়িয়েছে। একই দিনে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ জানান, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, হ্যাজার্ড ম্যাপিং এবং জনসচেতনতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ভবন নির্মাণে ‘বিল্ডিং কোড’ কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে। এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দের ওপরও জোর দিচ্ছে সরকার।

ডিবিটেক/ডিএইচই/ইকে