বৈশাখে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে অপো

বৈশাখে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে অপো
৯ এপ্রিল, ২০২৬ ১২:৫৭  

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে প্রথমবারের মতো স্মার্টফোনে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধা নিয়ে এলো গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। নতুন ফোন কেনায় গ্রাহকদের গ্যারান্টি সংক্রান্ত দুশ্চিন্তা দূর করতে এবং বিক্রয়োত্তর সেবায় নতুন মানদণ্ড তৈরি করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

৯ এপ্রিল, বৃহস্পতিবার অপো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলা ‘বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় এই সুবিধা পাওয়া যাবে। অপো এ৬এক্স, এ৬কে, এ৬, এ৬এস প্রো, রেনো১৪ ফাইভজি এবং রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এই রিপ্লেসমেন্ট অফারটি প্রযোজ্য হবে। এছাড়া অপো এ৬কে মডেলের ব্যবহারকারীরা অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন।

ক্যাম্পেইন চলাকালীন স্মার্টফোন কিনলে গ্রাহকরা একটি ডিজিটাল লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পুরস্কার হিসেবে থাকছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও ক্যাপ। পাশাপাশি কার্ডলেস ইএমআই সুবিধায় টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্টে পছন্দের ফোন কেনার সুযোগ থাকছে।

অপো জানায়, অধিকাংশ ব্র্যান্ড সীমিত সময়ের রিপ্লেসমেন্ট দিলেও গ্রাহক সন্তুষ্টির কথা চিন্তা করে তারা এই দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করছে। ডিভাইস কেনার পর অনলাইনে তথ্য জমা দিয়ে ক্রেতারা তাৎক্ষণিকভাবে তাদের পুরস্কারের বিষয়ে জানতে পারবেন। পহেলা বৈশাখের আনন্দকে আরও অর্থবহ করতেই এই ক্যাম্পেইনটি সাজানো হয়েছে। 

ডিবিটেক/এনআর/ইকে