অবশেষে ক্রোমে এলো ভার্টিক্যাল ট্যাবের সুবিধা

অবশেষে ক্রোমে এলো ভার্টিক্যাল ট্যাবের সুবিধা
৮ এপ্রিল, ২০২৬ ১৭:৫৪  

ডেস্কটপ সংস্করণের ক্রোম ব্রাউজারে অবশেষে ভার্টিক্যাল ট্যাবের (উল্লম্ব ট্যাব) সুবিধা যুক্ত করল গুগল। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ট্যাবগুলো অনুভূমিক না করে পাশাপাশি উল্লম্বভাবে সাজাতে পারবেন।

ব্রাউজারে নতুন এই ফিচারটি ব্যবহার করতে যেকোনো ট্যাবে ডান-ক্লিক করে ‘শো ট্যাবস ভার্টিক্যালি’ অপশন নির্বাচন করতে হবে।

ব্রাউজার জগতে এই ফিচার আনার ব্যাপারে গুগল বেশ পিছিয়ে আছে। ক্রোম ছাড়া অন্য সব জনপ্রিয় ব্রাউজারেই এই সুবিধা আগে থেকেই ছিল। ফায়ারফক্স গত বছরের মার্চের ১৩৬ আপডেট থেকে এই ফিচার দিচ্ছে। অ্যাপলের সাফারিতেও ভিন্ন পদ্ধতিতে ট্যাব উল্লম্বভাবে সাজানোর সুযোগ আছে।

ক্রোমের নতুন এই আপডেটের সঙ্গেই বাড়তি একটি ফিচার যোগ হয়েছে—এনহ্যান্সড রিডিং মোড। এটি পুরো পৃষ্ঠাজুড়ে একটি নতুন ইন্টারফেস নিয়ে আসে। যেকোনো পৃষ্ঠায় ডান-ক্লিক করে ‘ওপেন ইন রিডিং মোড’ সিলেক্ট করলেই এই ফিচার চালু হবে। এটি মূলত ব্যস্ত ওয়েবপেজগুলোকে পড়ার উপযোগী করে তোলে, যা নজর সরিয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

গুগল বলেছে, আপডেড ফিচারগুলো সবার কাছে পৌঁছাতে কয়েকদিন সময় লাগতে পারে। তাই তাৎক্ষণিকভাবে ফিচারটি না পেলে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র : এনগ্যাজেট