মটো প্যাড ট্যাবলেট ও মটো জি স্টাইলাস স্মার্টফোন উন্মোচন

মটো প্যাড ট্যাবলেট ও মটো জি স্টাইলাস স্মার্টফোন উন্মোচন
৮ এপ্রিল, ২০২৬ ১৪:৫৯  

মটোরোলা তাদের নতুন দুটি ডিভাইস মটো জি স্টাইলাস স্মার্টফোন এবং সম্পূর্ণ নতুন ‘মটো প্যাড’ ট্যাবলেট উন্মোচন করেছে। এপ্রিলের ১৬ ও ৩০ তারিখ থেকে দুটি ডিভাইসই বাজারে পাওয়া যাবে।

মটো প্যাড: নতুন ট্যাবলেটের স্পেসিফিকেশন

  •     ডিসপ্লে: ১১ ইঞ্চি ২.৫কে ডিসপ্লে, রিফ্রেশ রেট ৯০ হার্জ
  •     প্রসেসর ও সংযোগ: মিডিয়াটেক ডি৬৩০০ ৫জি প্রসেসর, ৫জি সংযোগ
  •     অডিও: চারটি স্পিকার ও ডলবি অ্যাটমোস সাপোর্ট
  •     ব্যাটারি: ৭০৪০ এমএএইচ ব্যাটারি, একবার চার্জে ১২ ঘণ্টা স্ট্রিমিং
  •     রং ও প্রাপ্যতা: প্যানটোনের ব্রোঞ্জ গ্রিন রঙে আসছে টি-মোবাইল ও মেট্রো থেকে ৩০ এপ্রিল। দাম পরে জানানো হবে।

২০২৬ মটো জি স্টাইলাস: আপগ্রেড সংস্করণ

  •     স্টাইলাস ও এআই ফিচার: বিল্ট-ইন অ্যাক্টিভ স্টাইলাস; ‘স্কেচ টু ইমেজ’ এআই টুল ও ‘হ্যান্ডরাইটিং ক্যালকুলেটর’ ফিচার যুক্ত নোটস অ্যাপে।
  •     ব্যাটারি: একবার চার্জে ১০০ ঘণ্টা স্ট্যান্ডবাই, ১৫ মিনিটে ফুল চার্জ হয়।
  •     ক্যামেরা: ৫০ এমপি আল্ট্রা পিক্সেল মেইন + ১৩ এমপি আল্ট্রাওয়াইড ও ম্যাক্রো ভিশন + ৩২ এমপি সেলফি ক্যামেরা।
  •     ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, ১.৫কে সুপার এইচডি রেজুলেশন ও ১২০ হার্জ রিফ্রেশ রেট।
  •     মূল্য ও প্রাপ্যতা: ১৬ এপ্রিল থেকে পাওয়া যাবে, দাম শুরু ৫০০ ডলার থেকে। প্রি-অর্ডারে ফ্রি গ্যাজেট পাওয়ার সুবিধা থাকছে (মডেল ভেদে মটো ট্যাগ, মটো বাডস লুপ ইয়ারবাড, মটো ওয়াচ)।

মটোরোলা এই দুটি ডিভাইসের মাধ্যমে মিডরেঞ্জ ও বাজেট বাজারে তাদের উপস্থিতি আরও মজবুত করছে। মটো জি স্টাইলাসের সঙ্গে থাকা নতুন এআই টুল ও মটো প্যাডের বড় ডিসপ্লে ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র : এনগ্যাজেট