ইলন মাস্কের অভিযোগ প্রত্যাখ্যান অ্যাপলের

ইলন মাস্কের অভিযোগ প্রত্যাখ্যান অ্যাপলের
১৪ আগষ্ট, ২০২৫ ১৯:১০  
১৪ আগষ্ট, ২০২৫ ১৯:০৩  

অ্যাপ স্টোর ওপেনএআই প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপগুলোর প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, ইলন মাস্কের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে অ্যাপল। বিবিসিকে অ্যাপল জানিয়েছে, “আমরা হাজারো অ্যাপকে চার্ট, অ্যালগরিদমিক সুপারিশ এবং বিশেষজ্ঞদের বাছাই করা নিরপেক্ষ তালিকার মাধ্যমে প্রদর্শন করি।” খবর টেকক্রাঞ্চ।

সম্প্রতি মাস্ক তার সংস্থা এক্সএআই-এর মাধ্যমে অ্যাপলের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন, অভিযোগ করে যে ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই সংস্থার জন্য অ্যাপ স্টোরে শীর্ষ স্থানে পৌঁছানো “অসম্ভব”। যদিও গত এক বছরে পারপ্লেক্সিটি ও ডিপসিকের মতো এআই অ্যাপও অ্যাপ স্টোর চার্টের শীর্ষে উঠে এসেছে।

অ্যাপল ও ওপেনএআই গত বছর অংশীদারিত্বে যায়, যাতে চ্যাটজিপিটিসহ ওপেনএআই মডেল সিরি ও আইওএস-এ যুক্ত হয়। তবে অ্যাপ বিতরণে বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়ে নতুন আইন ও নিয়ন্ত্রক চাপে থাকায় অ্যাপল এখন এসব অভিযোগে আনুষ্ঠানিকভাবে সাড়া দিচ্ছে।

ডিবিটেক/বিএমটি