রেলসেবায় ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু

রেলসেবায় ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু
১৬ মার্চ, ২০২৬ ০৮:২৬  

যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে ১৬ মার্চ, সোমবার বিক্রি হচ্ছে ছুটি শেষে ২৬ মার্চ কর্মস্থলে ফিরতে ইচ্ছুক যাত্রীদের জন্য অগ্রিম টিকিট। 

সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

এর আগে ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ ও ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ।

এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী,  ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

প্রসঙ্গত, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা হবে না।

ডিবিটেক/এনএইচটি/ইকে