গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ফোনে ৯,৫০০ টাকা ছাড়

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ফোনে ৯,৫০০ টাকা ছাড়
২৩ জুলাই, ২০২৫ ১৩:৩১  
২৩ জুলাই, ২০২৫ ১৬:১৪  

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি  স্মার্টফোনে ৯,৫০০ টাকা মূল্যছাড় দিয়েছে স্যামসাং।  মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের বাজারমূল্য ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়।

স্যামসাং বাংলাদশ কর্তৃপক্ষ বলছে,  গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে রয়েছে প্রিমিয়াম সব ফিচার ও স্যামসাংয়ের সর্বাধুনিক এআই প্রযুক্তি, যা বাজারে মিড-রেঞ্জের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করেছে। বাড়তি সুবিধা পেতে ক্রেতারা 'নেভারমাইন্ডঅফার গ্রহণ করতে পারেন। এ অফারের মাধ্যমে মাত্র অল্প সাবস্ক্রিপশন ফি দিয়ে এক বছরের মধ্যে একবার স্ক্রিন পরিবর্তন করা যাবে। এছাড়াওযারা দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চানতাদের জন্য স্যামসাং দিচ্ছে দুই বছরের ওয়্যারেন্টি। এই ওয়্যারেন্টি সুবিধাও নামমাত্র সাবস্ক্রিপশন ফিতে উপভোগ করা যাবে।

 অসাম লাইটগ্রে, গ্রাফাইট ও অলিভ রঙের স্মার্টফোনটির এআই প্রযুক্তিনির্ভর ফিচারগুলোর মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, যার মাধ্যমে ফোনের স্ক্রিনে থাকা যেকোন কিছু সহজে ‘সার্কেল’ করে সার্চ করা যাবে। নির্মাতাদের দাবি; ফোনটির ক্রিয়েট ফিল্টারের মাধ্যমে ছবি নিজের মতো করে ‘পারসোনালাইজ’ করা যাবে; অবজেক্ট ইরেজার ফিচার ব্যবহার করে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিস মুছে ফেলা যাবে; ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ফিচার দিয়ে করা যাবে ‘প্রো-লেভেল’ ভিডিও এডিটিং; এবং স্মার্টফোনটির এআই-পাওয়ারড পোর্ট্রেইটস নিশ্চিত করবে।