ট্রাস্টই ‘দায়িত্বশীল এআই’ সার্টিফিকেশন পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট

ট্রাস্টই ‘দায়িত্বশীল এআই’ সার্টিফিকেশন পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
১৫ মার্চ, ২০২৬ ১৫:০০  

টানা দ্বিতীয় বছরের মতো ট্রাস্টই-এর ‘দায়িত্বশীল এআই’ সার্টিফিকেশন অর্জন করেছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট। প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনা, ব্যবহার এবং তত্ত্বাবধানের নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতেই এই স্বীকৃতি প্রদান করা হয়।

১৫ মার্চ, রবিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেডের অধীনস্থ ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেড এআইচালিত সমাধান প্রদানের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে কাজ করছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো উন্নত ব্যবসায়িক বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পাচ্ছে।

প্রসঙ্গত, এই সার্টিফিকেশন একটি প্রতিষ্ঠান কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি, ব্যবহার এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালনা করে, তা মূল্যায়ন করে। চলতি বছর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট তাদের ক্লায়েন্টমুখী অ্যাপ্লিকেশন এবং অভ্যন্তরীণ সিস্টেমের মূল্যায়নের মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির বিভিন্ন সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহৃত হয়, যা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুসংগঠিত শাসন কাঠামোর আওতায় এআই নীতিমালা এবং ডেটা ব্যবস্থাপনার মান অনুসরণ করে তাদের প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহার করা হয়।

ডিবিটেক/আরআই/ইকে