ভিভো এক্স৩০০ প্রো: মোবাইল ইমেজিংয়ের নতুন মান
মোবাইল ফটোগ্রাফিতে নতুনত্ব আনার ধারাবাহিকতায় এবার টেলিফটো ইমেজিংকে প্রাধান্য দিয়ে দেশের বাজারে আসছে ফ্ল্যাগশিপ স্মর্টেফোন ভিভো এক্স৩০০ প্রো। ফোনটিতে থাকবে নতুন ও আপগ্রেডেড অরিজিন ওএস ৬। ৭.৯৯ মিমি এর মিনিমালিস্ট, সিমেট্রিক ও আধুনিক ডিজাইনে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক- এই দুই প্রিমিয়াম কালারে বাজারে আসছে স্মার্টফোনটি। দূরের ছবি ঝাপসা হওয়া, কম আলোতে ডিটেইল হারানো, কিংবা সামান্য হাতের মুভমেন্টে ফ্রেম নষ্ট হওয়ার মতো সীমাবদ্ধতা দূর করতে জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এই ফোনের শক্তিশালী টেলিফটো লেন্স।
ফোনটি বিষয়ে আগাম ধারণা দিয়ে এমনটাই জানিয়েছে ভিভো বাংলাদেশের পিআর পার্টনার ইনফো পাওয়ার। ১ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিভো এক্স৩০০ প্রো-তে প্রধান আকর্ষণ হিসেবে আসছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহৃত হাই-এন্ড প্রফেশনাল এপিও লেন্স কালার বিভ্রান্তি বা ঝাপসা হওয়া নিয়ন্ত্রণ করে স্বচ্ছতা বাড়ায় এবং দূরের দৃশ্যেও দেয় পরিষ্কার, শার্প ডিটেইল।ফলে ট্রাভেল, ওয়াইল্ডলাইফ, পোর্ট্রেট বা স্পোর্টস যে কোনো পরিস্থিতিতেই ছবিতে থাকবে নিখুঁত শার্পনেস ও স্বাভাবিক রঙ।
ভিভো এক্স৩০০ প্রো-তে থাকছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং একটি ডুয়াল প্রো ইমেজিং চিপ। এই বিশেষ সমন্বয় টেলিফটো শুটিংয়ে দারুণ স্থিতিশীলতা নিশ্চিত করবে। এর ফলে, সামান্য হাতের নড়াচড়াতেও ফ্রেম নষ্ট হবে না। কারণ উন্নত স্ট্যাবিলাইজেশন সিস্টেম ক্যামেরাটিকে স্থিরভাবে ধরে রাখবে। লেন্সের বিশেষ কোটিং অতিরিক্ত আলো কমিয়ে আরও পরিষ্কার আউটকাম এনে দেবে। পাশাপাশি, ক্যামেরার সেন্সর ও প্রসেসর দ্রুত ফোকাস এবং মুভমেন্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডল করে চলন্ত শটের মুহূর্তগুলোও নিখুঁতভাবে তুলে ধরবে।
ডিবিটেক/ওয়াইপিআই/এমইউএম



