ত্রয়োদশ জাতীয় সংসদ

প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্বে যান্ত্রিক ত্রুটিতে ২০ মিনিটের বিরতি

প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্বে যান্ত্রিক ত্রুটিতে ২০ মিনিটের বিরতি
১২ মার্চ, ২০২৬ ১৩:১৭  

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় ভাগে যান্ত্রিক ত্রুটির কারণে ২০ মিনিট বিরতি ঘোষণা করা হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যকালে এ ত্রুটি ধরা পড়ে।

 ১২ মার্চ, বৃহস্পতিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিট বিরতি শেষে অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হওয়ার পর দুপুর ১২টা ৫১ মিনিটে স্পিকারের চেয়ারে বসার পর মাইকে কথা বলতে গিয়ে দেখেন সাউন্ড হচ্ছে না। 

অনেক চেষ্টা করেও মাইকটি সচল না হওয়ায় হওয়ায় স্পিকারের হাতে কডলেস তুলে দেওয়া হয়। কিন্তু তাতে অধিবেশন কক্ষ থেকে সংসদ সদস্যরা কথা শুনতে পাচ্ছেন না বলে জানান।

তখন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদে বলেন, যান্ত্রিকত্রুটির জন্য মাইক্রোফোন কাজ করছে না, যেহেতু আযানও দিয়ে দিয়েছে আমরা ২০ মিনিটের বিরতি নিচ্ছি।

এর আগে বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে কণ্ঠভোটে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ ছাড়েন নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের নির্মমতা, অসংখ্য মানুষের কান্না এবং হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। 

তিনি জানান, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমে একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি।

প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত সব দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল বা মত ভিন্ন হতে পারে, কিন্তু ফ্যাসিবাদমুক্ত, স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে এসময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

ডিবিটেক/এমএআর/এমইউএম